ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় ছাদ থেকে লাফিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ বার পঠিত

কুমিল্লা শহরে ছাদ থেকে লাফিয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তার নাম জান্নাতুল হাসিন (২৩)। তিনি নগরীর ধর্মসাগর পশ্চিম পাড়ের বাসিন্দা ইদ্রিস মেহেদীর মেয়ে।

ইদ্রিস মেহেদী জানান, সোমবার ঢাকা থেকে কুমিল্লার বাসায় আসে জান্নাতুল হাসিন। সারারাত মন খারাপ ছিল তার। বেলা দেড়টার দিকে শ্যাম্পু আনার কথা বলে বের হয়। পরে পাশের গোল্ড সিলভার হোমসের একটি ৯তলা আবাসিক ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় ১০নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর কাদের মনি বলেন, আমি আমার অফিসে বসে ছিলাম। হঠাৎ একটি আওয়াজ হয়। বেরিয়ে দেখি একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

প্রত্যক্ষদর্শী সাইফুল হাসান শিমুল বলেন, আমি ঘটনাস্থলের পাশেই ছিলাম। হঠাৎ বিকট আওয়াজ হয়, পরে চেয়ে দেখি একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এমন প্রশ্নের জবাবে বাবা ইদ্রিস মেহেদী জানান, এখনও বুঝতে পারছি না, কেন আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমার তিন মেয়ে এক ছেলের মধ্যে জান্নাতুল হাসিন মেজ ছিল। সে বিবিএ শেষ করে এমবিএ পড়ার প্রস্তুতি নিচ্ছিল।
খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। কোতোয়ালি থানার উপপরিদর্শক আবদুর রহিম সুরতহাল প্রতিবেদন করেন।

পরে ঘটনাস্থলে আসেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো.আনোয়ারুল হক।
তিনি জানান, অভিভাবকদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করছি আত্মহত্যা করেছে। তবে এ ঘটনার পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102