ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় দুই প্রার্থীর সমর্থকদের টেঁটা নিয়ে সংঘর্ষ, আহত ১০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩৩ বার পঠিত
কুমিল্লা

কুমিল্লার মেঘনা উপজেলার চালিয়াভাঙ্গা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আবদুল লতিফ ও বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের লোকজন টেঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। ভোটগ্রহণ চলাকালে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চালিয়াভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত দশজন নেতাকর্মী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ জানান, সকাল সাড়ে ৮টার ওই ঘটনায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিলো। খবর পেয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।মেঘনা উপজেলার চালিয়াভাঙ্গা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আবদুল লতিফ ও বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের লোকজন টেঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। ভোটগ্রহণ চলাকালে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চালিয়াভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত দশজন নেতাকর্মী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ জানান, সকাল সাড়ে ৮টার ওই ঘটনায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিলো। খবর পেয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102