ads
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় দুই ভাইকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২৭ বার পঠিত

কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে আল শফিউল ইসলাম (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ নম্বর আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শফিউল ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালাম আবুলের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি সফিউল ইসলাম তাদের বসতঘরে দুই সৎ ভাই মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মনিকে (৬) শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। পরে এ ঘটনায় নিহতদের মা রেখা বেগম বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করেন। এরপর ২০১৬ সালের ১ মার্চ পুলিশ শফিউলকে গ্রেফতার করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পরবর্তীকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আজিজুল হক ওই বছরের ৩০ মে অভিযোগপত্র দাখিল করলে আদালত আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন। মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম জাগো নিউজকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102