ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত
কুমিল্লা

কুমিল্লায় আবুল হাসেম নামে এক নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) ভোর রাতে জেলার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে তার বড় ভাই ও বাজারের অপর এক নৈশ প্রহরী আহত হয়েছেন।

নিহত আবুল হাসেম নলুয়া চাঁদপুর বাজারের হাসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আবুল হাসেম বাজারে দায়িত্ব পালনকালে একটি রাইস মিলের সামনে শুক্রবার ভোর রাতে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছিলেন। এ সময় রাইস মিলের সামনে আগুন জ্বালানোকে কেন্দ্র করে রাইস মিলের মালিক বাবুল ও তার সহযোগীরা নৈশ প্রহরী আবুল হাসেমের সঙ্গে প্রথমে বাগ্বিতণ্ডা এবং পরে তাকে পিটিয়ে আহত করে। এ সময় ওই নৈশ প্রহরীর চিৎকারে তার ভাই আবু তাহের ও বাজারের অপর নৈশ প্রহরী সুরুজ মিয়া ঘটনাস্থলে এলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আবুল হাসেমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102