ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় পিকআপ ভ্যানের চাপায় মুক্তিযোদ্ধার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৭ বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিল নিহত হয়েছেন।

বুধবার (২৯ জুন) বিকেলে ওই উপজেলার কোরপাই বাজারে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি একই এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহেব আলী।

জানা গেছে, বুধবার বিকেলে মহাসড়ক পার হতে গেলে চট্টগ্রামগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। আমাদের টহল পুলিশ মহাসড়কে আছে। কেউ এ ঘটনায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা গাড়িটি আটক করে আইনগত ব্যবস্থা নেবো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102