ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় বসতঘরের আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত
কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বসতঘরের আগুনে পুড়ে মারা গেছেন মা ও মেয়ে। এ সময় ওই বাড়ির চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামে বৈদ্যুতিক চার্জমিটার থেকে এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহতরা হলেন- একই এলাকার কুয়েত প্রবাসী মোহাম্মদ আলী ভূঁইয়ার স্ত্রী ছালেহা বেগম (৩৫) ও তার মেয়ে ফারজানা আক্তার (৮)।

দাউদকান্দির গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, রাত ১০টার দিকে বৈদ্যুতিক চার্জমিটার থেকে কুয়েত প্রবাসী মোহাম্মদ আলী ভূঁইয়ার টিনের বসতবাড়িতে আগুন লাগে।

খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ওই বসতবাড়ির চারটি কক্ষ পুড়ে ছাই হয়েছে। পরে গৃহবধূ ছালেহা বেগম এবং তার মেয়ে ফারজানার মরদেহ উদ্ধার করা হয়।

তবে ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই পুড়ে ওই মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102