ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই মেইল গেইট এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আরো একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, জেলার দেবিদ্বার উপজেলার আশরা গ্রামের নূরু মিয়ার ছেলে মোঃ শহিদ মিয়া (৬৫) ও একই উপজেলার বরকামতা গ্রামের লিটন দাস (৫০) বুড়িচং উপজেলার নিমসার বাজারে পান ও সুপারির ব্যবসা করতেন। বুধবার দুপুরে দোকান বন্ধ করে এক মোটরসাইকেল যোগে দুইজন বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন লিটন দাস, পিছনে বসা ছিলেন মোঃ শহিদ মিয়া।
ঢাকাগামী মহাসড়ক দিয়ে নিমসার বাজার থেকে ২ কিলোমিটার যাওয়ার পর মহাসড়কের এক পাশ থেকে অন্যপাশে যাওয়ার জন্য আইল্যান্ডের ফাঁকা স্থান দিয়ে মোটরসাইকেল উঠায় তারা। মোটরসাইকেলটি উপরে উঠে আবারো পিছনে চলে যায়। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দু’জন ছিটকে পড়ে যায়। স্থানীয় লোকজন আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শহিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লিটন দাসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ময়নামতি হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক শওকত গাজী জানান, দুর্ঘটনার পর চালক বাসটি রেখে পালিয়ে যায়। বাসটিকে জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102