কুমিল্লায় বাসচাপায় সিএনজি আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাটাজঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার আদর্শ সদর উপজেলার রত্নাবতী গ্রামের আবু সাঈদ (৫০) এবং তার স্ত্রী রুমি আক্তার (৪২)। নিহতদের বাড়ি জেলার আদর্শ সদর উপজেলার রত্নাবতী গ্রামে।
হাইওয়ে পুলিশ জানায়, ‘ঢাকা থেকে কোম্পানীগঞ্জ অভিমুখী তিশা গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বুড়িচং উপজেলার কাটাজঙ্গল এলাকায় একটি সিএনজিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি থাকা দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন।’
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. আনিছুর রহমান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’