ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় বাস চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৫৪ বার পঠিত

কুমিল্লার বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকায় যাত্রী একটি বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম মো. দিদার হোসেন (৫০)। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।

আজ বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকায় যাত্রীবাহী তিশা বাসের চাপায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দীন জাহাঙ্গীর।

স্থানীয়দের বরাতে তিনি জানান, নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য (সার্জেন্ট) দিদার হোসেন বুড়িচং উপজেলার ময়নামতি ইউপির করিমাবাদ এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে তিনি মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিলেন। পিছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে দিদার হোসেন ছিটকে বাসের চাকার নিচে পড়ে যান।
স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বাস ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102