ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় বিক্ষোভ মিছিলে যাওয়ার পথে ২ যুবদল নেতা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৫০ বার পঠিত

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও সহসভাপতি জহিরুল ইসলাম জহিরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টা ৫৯ মিনিটে বিএনপির কুমিল্লার অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশের গুলিতে পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন হত্যা এবং বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীদের গ্রেফতার করছে। এর প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য ওয়াসিম, জহির ও নেতাকর্মীরা একত্র হওয়ার জন যাচ্ছিলেন। দলীয় কার্যালয়ের প্রবেশপথ থেকে তাদের আচমকা গাড়িতে উঠিয়ে ফেলে পুলিশ।

পরে ওয়াসিম ও জহিরকে ছাড়াই নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, ‘আমরা তাদের ধাওয়া দিইনি। তারাই পালিয়েছেন আমাদের দেখে। আর ওয়াসিম ও জহিরের নামে মামলা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102