ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৬ বার পঠিত

কুমিল্লার লালমাইয়ে মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষে জাহিদ হাসান জয় নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

বুধবার রাতে উপজেলার হরিশ্চর-ভুশ্চি সড়কের উৎসব পদুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত জাহিদ (২৩) উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।

তিনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক ডিপার্টমেন্টের ৫ম পর্বের ছাত্র এবং বেলঘর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন। জাহিদের মৃত্যুতে তার পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে লালমাই থানার ওসি মো. হানিফ সরকার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহত জাহিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।

সিএনজি চালক পালিয়ে গেলেও সিএনজিটিকে আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। ময়নাতদন্ত শেষে লাশ আমরা তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102