ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

কুমিল্লায় ডেকে নিয়ে জহিরুল ইসলাম (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) শহরের আড়াইওড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জহির সাতরা চম্পকনগর এলাকার ফরিদ মিয়ার ছেলে। তিনি কুমিল্লা কৃষি গবেষণা অফিসে চাকরি করেন বলে জানা গেছে।

জহিরুল ইসলামের বন্ধু এরশাদ বলেন, সোমবার রাত ৮টার দিকে আমাকে সঙ্গে নিয়ে জহির তার মোটরসাইকেল সার্ভিসিং করানোর জন্য আড়াইওড়া যায়। সেখানে বাইক রাখার পর সাইফুদ্দিন ও আজহারুল নামে দুই ব্যক্তি জহিরকে ডেকে নিয়ে যায়। একটুর পরে তার চিৎকার শুনে কাছে গিয়ে দেখি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক আবুল হাসেম মনসুর জানান, রাত সাড়ে ৮টার দিকে জহিরকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর একটু পরই সে মারা যায়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, নিহত যুবকের রানে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে। কী কারণে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়েছে তদন্ত করলে ঘটনা উঠে আসবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102