ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর হাত বিচ্ছিন্ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৩০ বার পঠিত
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নেউরা এলাকায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় নেউরা এলাকার আর্মি ক্যাম্পের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা ওই তরুণীকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তার নাম দিল নাহার (১৯)। তিনি সুনামগঞ্জ। তিনি কুমিল্লা ইপিজেডের একটি কারখানার শ্রমিক। তিনি রাজা পাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে থাকেন।

স্থানীয় মীর সায়মন জানান, নেউরার দিক থেকে একটি অটোরিকশা রাজাপাড়া এলাকার দিকে যাচ্ছিল। আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে হঠাৎ ওই নারীর ওড়না চাকায় পেঁচিয়ে যায়। এতে সঙ্গে সঙ্গে তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি অটোরিকশা থেকে পড়ে যান।

তিনি জানান, ওই নারীকে হাসপাতালে নিয়ে গেলেও তার বিচ্ছিন্ন হওয়া হাত অটোরিকশার এক্সেলের মধ্যেই আটকে ছিল। পরে স্থানীয়দের সহায়তায় বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করে হাসপাতালে নেন।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসক মো. নাফিস জানান, একজন হাত বিচ্ছিন্ন হওয়া নারীকে আনা হয়েছে। তিনি জরুরি বিভাগে ভর্তি আছেন। তার চিকিৎসা চলছে। ওই তরুণীর বাম হাত বিচ্ছিন্ন হয়েছে। এখন রক্তনালীগুলো জোড়া লাগিয়ে তার হাতটি জোড়া লাগানো হয়েছে। তবে ৪৮ ঘণ্টা পর নিশ্চিত বলা যাবে তার হাত জোড়া লাগবে কি-না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102