ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৪৭ বার পঠিত

কুমিল্লার সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমকে গুলি করে হত্যার ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বুড়িচং থানায় মামলাটি দায়ের করেন নিহতের মা নাজমা আক্তার। কুমিল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী রাজুসহ তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫ জনের নামে এ মামলা দায়ের করা হয়।

বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মা নাজমা আক্তার মামলা দায়ের করেছেন। আমরা মামলার আবেদনটি নিয়েছি। আমাদের গ্রেফতার তৎপরতা অব্যাহত আছে।

মামলার বাদী নাজমা আক্তার বলেন, তিনজনের নাম উল্লেখ করে মামলা করেছি। পুলিশ সুপার আমাকে আশ্বাস দিয়েছেন দ্রুতই আসামিদের ধরা হবে। আমি অপেক্ষায় আছি যারা আমার বুক খালি করছে তাদের শাস্তি দেখার জন্য।
উল্লেখ্য, বুধবার রাতে বুড়িচং উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসায়ীরা মহিউদ্দিনকে গুলিতে হত্যা করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102