ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা উপনির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আওয়ামী লীগ (নৌকা প্রতীক) প্রার্থীর সমর্থকদের হামলায় তিন সাংবাদিক আহত এবং বহনকারী গাড়ি ভাঙচুর ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) হামলায় জড়িত ২৮ জনের নাম উল্লেখপূর্বক আরও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে ব্রাহ্মণপাড়া থানায় হামলায় গুরুত্বর আহত জাগরণী টিভির কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান আশিক বাদী হয়ে মামলাটি করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুরের মৃত মাজেদুলের ছেলে সাজ্জাদ হোসেন (২৭), মৃত আবদুল আজীজের ছেলে গোলাম কিবরিয়া বিল্লাল (৩৩), বাবুল মিয়ার ছেলে গাজী রনি (৩৫), মনিরুল ইসলাম সরকারের ছেলে বায়েজীদ সরকার (২৪), আবু তাহের মোল্লার ছেলে আবু কাউছার (৪০), মফিজুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৪০), কাহতান ভূঁইয়ার ছেলে সাইদুর রহমান সোহাগ (৪২), মৃত আবদুল লতিফের ছেলে বাদশা মিয়া (৩৫), মৃত হারুনুর রশিদের ছেলে শাহিন (৩২) এবং একই এলাকার মৃত শাহজাহান ভূঁইয়ার ছেলে এনামুল হক (৩৫) এছাড়াও বাকি আসামিরাও দুলালপুরের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, গত (১০ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ৯টায় ব্রাহ্মণপাড়া দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গেলে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা সংবাদকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় মাইটিভির ক্যামেরাপারসন আবদুস সালাম, একুশে টেলিভিশনের ক্যামেরাপারসন জহিরুল হক বাবু, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক গুরুতর আহত হন। বর্তমানে সাংবাদিক আশিক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মামলা সূত্রে আরও জানা যায়, বেআইনিভাবে পথরোধ করে হত্যার উদ্দেশ্যে আঘাত, ক্যামেরা ছিনতাই ও গাড়ি ভাঙচুর করা হয়। জিনিসপত্র ও গাীড় ভাঙচুরের ক্ষতির পরিমাণ সর্বমোট ১২ লাখ ২০ হাজার ৬০০ টাকা।

ব্রাহ্মণপাড়া থানার মামলার তদন্ত কর্মকর্তা মো. ফয়সল উদ্দিন জানান, ব্রাহ্মণপাড়া থানায় মামলা করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে, ঘটনা তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102