ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৫১ বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

নিহতরা হলেন-দাউদকান্দির কুশিয়ারার নাছির উদ্দিন ৫২ ও তার স্ত্রী শরিফা আক্তার (৪২)। তারা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে নিজেদের গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন।

ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, তারা দাউদকান্দির দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। তবে কোন গাড়ি ধাক্কা দিয়েছে স্থানীয়রা কেউ বলতে পারেনি। নিহতদের স্বজনদের জানানো হয়েছে। এ বিষয়ে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102