কুমিল্লা ইপিজেডে খায়রুল বাশার সুমন নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা
পুলিশ জানায়, গতকাল চীনা কোম্পানি সিংসাংসু’র সিনিয়র এইচ আর খায়রুল বাশার সুমন কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। পথে রোসা মার্কেটের কাছে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
এলোপাতারি পিটিয়ে ও ছুরিকাঘাত করে মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নেয়া হলেও বাঁচানো যায়নি। এই হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।