ads
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লা সদরে ইউপি নির্বাচনে দুই স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থীর জয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৫নং পশ্চিম জোড়কানন ও পূর্ব জোড়কানন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী দুই জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী শাহ জালাল ও মমিনুল ইসলাম জয়ী হয়েছেন। এ দুজন দুই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকাকে হারিয়ে বিজয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে অন্তত ২০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মমিনুল ও শাহ জালাল ছাড়াও আওয়ামী লীগ থেকে আরও তিনজন জয়লাভ করেন।

এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মমিনুল ইসলাম চার হাজার ৫০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার মমতাজ উদ্দিন খান পেয়েছেন তিন হাজার ২৮৭ ভোট। ৫নং পশ্চিম জোড়কানন ইউপিতে স্বতন্ত্র প্রার্থী শাহ জালাল পাঁচ হাজার ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে হাসমত উল্লাহ হাসু পেয়েছেন তিন হাজার ৯২৪ ভোট। চৌয়ারা ইউনিয়ন নৌকা মনোনীত আবুল কালাম আজাদ সোহাগ তিন হাজার ৫১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আবু সাইদ বাবুল তিন হাজার ২২৯ ভোট পান।

বারপাড় ইউনিয়ন পরিষদের নৌকা মনোনীত সেলিম আহাম্মেদ সাত হাজার ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল রউফ মজুমদার তুহিন স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন পাঁচ হাজার ৯৬ ভোট।

বিজয়পুর ইউনিয়ন নৌকা মনোনীত তানভীর হোসেন পারভেজ পাঁচ হাজার ৫৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিলানী পাঁচ হাজার ৪৮৪ ভোট পান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102