ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুরবানির ঈদের আগে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

কুরবানির ঈদের আগে রেমিট্যান্স প্রবাহ বেশ বেড়েছে। চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৫৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ হাজার ২৪৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে জানানো হয়, চলমান জুনের শুরু থেকে প্রতিদিন প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স আসছে। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ২ বিলিয়নের কাছাকাছি যাবে।

সবশেষ মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সে হিসাবে এখন পর্যন্ত চলতি মাসে রেমিট্যান্স প্রবাহে গতি ঊর্ধ্বমুখী।

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা বলছেন, সামনে পবিত্র ঈদুল আজহা। একে কেন্দ্র করে মাসের বাকি সময়ে আরও বেশি রেমিট্যান্স আসবে। ফলে প্রবাহে গতি বাড়বে।

তারা আরও বলেন, সামনে কুরবানি ও কেনাকাটার জন্য পরিবারের কাছে অর্থ পাঠাবেন প্রবাসীরা। ফলে মাস শেষে তা প্রায় ২ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে।

জুনের প্রথম ৯ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার ডলার এসেছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে টানা ২ সপ্তাহ কমলো জ্বালানি তেলের দাম

আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২১ লাখ ডলার এসেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102