ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুরবানির হাটে আসছে কুলিয়ারচরের টাইটানিক, লালসালু, রাজা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৮ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: এবারো কুলিয়ারচরের হাট মাতাতে প্রস্তুত বিসমিল্লাহ এগ্রো ফার্মে কুরবানির জন্য পালিত ৭টি বিশাল সাইজের গরু। কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর সদর বড়খারচরের বিসমিল্লাহ এগ্রোতে এবার কুরবানির জন্য পালিত ১০টি গরুর মধ্যে ইতোমধ্যে ৩টি বিক্রি হয়ে গেছে।

ছবি: আসিফ আহম্মেদ

অনেকটা শখের বসেই ৪ বছর আগে কুরবানির জন্য গরু লালন পালন করেন বিসমিল্লাহ এগ্রো ফার্মের মালিক মোঃ দীন ইসলাম ও আল ইসলাম দুই ভাই। চাউলের ব্যবসার পাশাপাশি দুই ভাই মিলে পালন করছেন এসব গরু। ৪ বছরের মধ্যে প্রতি বছরই কোরবানির হাটে বিসমিল্লাহ এগ্রোর গরু মানুষের নজর কাড়ে । এবারও এই ফার্মের গরু কুলিয়ারচরের কুরবানির হাট মাতাবে বলে ধারণা করা হচ্ছে।

ছবি: আসিফ আহম্মেদ

 

বিসমিল্লাহ এগ্রোতে পালিত কালো রঙের সবচেয়ে বড় গরুটির নাম দেওয়া হয়েছে টাইটানিক। শান্তশিষ্ট টাইটানিকের ওজন ২০ মণেরও বেশি। এছাড়া খামারের সবচেয়ে সুন্দর ও শান্তশিষ্ট গরুটির নাম দেওয়া হয়েছে দোবল। দোবলের ওজনও প্রায় ২০ মণ। টাইটানিক, দোবল ছাড়াও রাজা, লালসালু, লালু, জার্সি, রাগী লালু নামের প্রায় একই সাইজের আরও ৫টি গরু রয়েছে যাদের প্রত্যেকের ওজন ১৮ থেকে ২০ মণ।

ছবি: আসিফ আহম্মেদ

খামারি আল ইসলাম জানান, একেবারে ন্যাচারাল উপায়ে নিজ হাতে লালন-পালন করা হচ্ছে গরুগুলো। গরুগুলোকে দুই বেলা দানাদার খাবার ও দুপুরে কাঁচা ঘাস দেওয়া হয়। করোনা মহামারির কারণে এবার হাট হবে কি-না এই নিয়ে বেশ চিন্তিত এবং হাট না হলে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত তারা।

ছবি: আসিফ আহম্মেদ

এদিকে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বলেন, করোনার মহামারির কারণে আমরা খামারিদের অনলাইনে পশু বিক্রির পরামর্শ দিচ্ছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102