ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুলাউড়া সীমান্ত থেকে ভারতীয় যুবকসহ আটক- ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩৭ বার পঠিত

মৌলভীবাজার,(কুলাউড়া): মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে ভারতীয় যুবকসহ ২ জনকে বিজিবি আটক করেছে। আটক দু’জন হলো ভারতের কৈলাশহরের মাগুরউলী নিবাসী আফরুজ আলীর পুত্র তাজমল হোসেন (২০) ও কুলাউড়া উপজেলার দক্ষিণ হিঙ্গাজিয়া গ্রামের হাজী মো. আনু মিয়ার পুত্র মোশাহিদ আলী (১৪)।

জানা যায়, শুক্রবার (২১ মে) দুপুরে ভারতীয় যুবক তাজমল ও কুলাউড়ার মোশাহিদ উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে টহলরত আলীনগর সীমান্ত ফাঁড়ির বিজিবির হাতে ধরা পড়ে।

পরে আলীনগর বিজিবি কুলাউড়া থানা পুলিশের সাথে যোগাযোগ করে শুক্রবার সন্ধ্যায় আটক দুজনকে কোভিড-১৯ পরীক্ষার জন্য কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদেরকে পুলিশ প্রহরায় কুলাউড়া হাসপাতালের আইসোলেশনে রাখা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ ও বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রচেষ্টার অভিযোগে আলীনগর বিজিবির সদস্য বাদী হয়ে কুলাউড়া থানায় আটক দুজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে বলে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102