কিশোরগঞ্জ; কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তানভীর হোসেন।
তানভীর হোসেন স্থানীয় কাশ্মীরি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
কুলিয়ারচর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার বিভিন্ন শিক্ষা, সামাজিক ও স্বেচ্চাসেবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তানভীর হোসেন জানান, সংগঠনের কার্যক্রম বেগবান এবং কিন্টারগার্টেন শিক্ষকদের সরকারী সহায়তা পাওয়াসহ শিক্ষকদের পাশে থেকে তাদের দাবি আদায়ে সচেষ্ট থাকবো। এছাড়াও তিনি সকলের সহায়তা ও দোয়া চেয়েছেন।