ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়ায় সাবেক চেয়ারম্যানের ছোড়া গুলিতে দুইজন আহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৬৮ বার পঠিত

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার আলীর ছোড়া গুলিতে রেজাউল হক (৫০) এবং হাসেম গাজী (৫৫) নামের দুজন আহত হয়েছেন। আগ্নেয়াস্ত্রটি সাবেক চেয়ারম্যানের নামে লাইসেন্সকৃত।

শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার শিমুলিয়া এলাকার হাসেম গাজী এবং বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার পাখিভ্যান চালক রেজাউল।

স্থানীয় ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় লোক দিয়ে বাড়ি থেকে হাসেম গাজীকে ডেকে আনেন সাবেক চেয়ারম্যান আতাহার আলী। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর‌্যায়ে প্রকাশ্য লোকজনের সামনেই নিজের নামে লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে গুলি করেন আতাহার আলী। এসময় সেখানে থাকা পাখিভ্যান চালকও তার ছোড়া গুলিতে আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার সরকার জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মিরপুর থানা পুলিশ ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার আলী, তার ভাতিজা রিগ্যান এবং ভাগ্নে আয়নালকে আটক করেছে।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, ওই এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102