ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদে ডুবে ভাই-বোনের মৃত‌্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৬৭ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদে গোসল করতে গিয়ে ডেজিংকৃত গভীর স্থানে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে শেফা (১৩) ও শাহাজাদা (৭) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ১২টায় উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো মোছা. শেফা উপজেলার শেরকান্দি এলাকার শামিম ইসলামের মেয়ে ও শাহজাদা ওই উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকার আলমগীর হোসেনের ছেলে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাইবোন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের পরের দিন জয়নাবাদ এলাকায় নানা বাড়িতে বেড়াতে এসেছিল শেফা। বুধবার সকালে শেফার মা তাকে নিতে আসলে সে আরো কয়েকদিন থাকবে বলে নানা বাড়িতেই থেকে যায়। দুপুর ১২টার দিকে মামাতো ভাই শাহাজাদাসহ পাঁচজন বাড়ির পাশের গড়াই নদে গোসল করতে যায়। এ সময় পার থেকে নদের ডেজিংকৃত গভীরস্থানে পাঁচজন একসাথে লাফ দেয়। অন‌্যরা ভেসে থাকলেও সাঁতার না জানায় শেফ‌া ও শাহাজাদা দুজনেই পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয‌্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মন্জু বলেন, মেয়েটি নানা বাড়িতে বেড়াতে এসেছিল। দু্ই ভাই-বোনের মৃত‌্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম সত‌্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102