ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়ার দৌলতপুরে কথিতপীরের দরবারে যুবককে পিটিয়ে হত্যা : গ্রেপ্তার ৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৫ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীরের দরবার শরীফে রাশেদ (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে মোবাইল চুরির অভিযোগে দৌলতপুর উপজেলার কল্যাণপুরে কথিত পীর তাছের ফকিরের দরবার শরীফের ভেতরে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়। নিহত যুবক দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হরিনগাছী গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের ছেলে। হত্যার ঘটনায় মামলা দায়েরের পর কল্যানপুর দরবার শরীফের কথিত পীর তাছের ফকির গ্রেপ্তার এড়াতে গাঢাকা দিয়েছে বলে জানা গেছে।

এদিকে হত্যার ঘটনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে রোববার গভীর রাতে কল্যাণপুর দরবার শরীফের কথিত পীর তাছের ফকির সহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত মামলার এজাহার নামীয় ৬জন আসামীকে গ্রেফতার করেছে। এরা হলেন, পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার কাচারিপাড়ার মোসাব্বির হোসেনের ছেলে সাইদুর রহমান মিলন (৩৫), দৌলতপুর উপজেলার কল্যানপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে সামসুদ্দিন ওরফে শিমুল (২৮), সেনাইকুন্ডি গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুস সাদি শিমুল (৩৫), ইনছাফনগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুমন হোসেন (৩৫), হোসেনাবাদ গ্রামের জহুরুল ইসলামের ছেলে ইমরান আলী (২০) ও কল্যানপুর গ্রামের আফিরুল ইসলামের ছেলে শফিউল রহমান লিমন (১৯)। আসামীরা সকলে কথিত পীর তাছের ফকিরের ভক্ত এবং সবসময় তারা দরবার শরীফের ভেতরে অবস্থান করতো।
নিহত যুবকের পিতা সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, তার ছেলে রাশেদ ৫-৬ মাস ধরে কল্যাণপুর দরবার শরীফে থাকতো এবং সে ওই দরবার শরীফের পীর তাছের ফকিরের ভক্ত ছিল।
রোবববার সকালে দরবার শরীফের লোকজন তাকে পিটিয়ে গুরুতর আহত করে দরবার শরীফের ভেতরে ফেলে রাখে। পরে রাশেদের অবস্থা আশংকাজনক হলে দুপুরে দরবার শরীফের লোকজন তাকে উদ্ধার করে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে ভেড়ামারা বারমাইলে সে মারা যায়। এসময় পার্শ¦বর্তী ভেড়ামারা ষোলদাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত রাশেদকে রেখে মোটরসাইকেলে বহনকারী কল্যানপুর দরবার শরীফের লোকজন পালিয়ে যায়।
রিফাইতপুর ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, মোবাইলফোন চুরির অভিযোগে কল্যাণপুর দরবার শরীফের লোকজন তার ইউনিয়নের সাবেক মেম্বর আব্দুর রাজ্জাকের ছেলে রাশেদকে পিটিয়ে হত্যা করেছে। পরে পুলিশ নিহত যুবকের লাশ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, মোবাইল ফোন চুরির অভিযোগে কল্যাণপুর দরবার শরীফের লোকজন রাশেদ নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার এজাহার নামীয় ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

অপরদিকে নিহত যুবকের ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে নিজ পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হলে তার দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, কল্যাণপুর দরবার শরীফের কথিত পীর তাছের ফকির ও তার পোষা ভক্ত বা ক্যাডারদের বিরুদ্ধে দরবার শরীফ সংলগ্ন সরকারী হিসনা নদী ও স্থানীয় লোকজনের জমি জোরপূর্বক দখল করার একাধিক অভিযোগ রয়েছে। দরবার শরীফের সশস্ত্র ভক্ত ক্যাডারদের ভয়ে স্থানীয় লোকজন ভয়ে মুখ খুলতেও সাহস পাইনা। কেউ মুখ খুললে বা জমি দখলের প্রতিবাদ করলে তার ওপর চালানো হয় অমানষিক নির্যাতন ও অত্যাচার। করা হয় মিথ্যা মামলা।
হিসনা নদী দখল করে কল্যানপুর দরবার শরীফের জায়গা সম্প্রসারণের ঘটনায় সম্প্রতি দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ গত ২৮ মে ঘটনাস্থল পরিদর্শন করে হিসনা নদী দখলমুক্ত করার নির্দেশ দিলেও সে নির্দেশ অমান্য করে দরবার শরীফের ভক্তরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102