ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়ায় ট্রাকচাপায় শ্রমিক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ট্রাকচাপায় হানিফ (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আল্লারদরগা-সোনাইকুণ্ডি সড়কের হিসনা নদীর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক দৌলতপুর উপজেলার মসলমপুর লক্ষ্মীখোলা গ্রামের বজলুর রহমানের ছেলে। তিনি চালকল মিলের শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, হানিফ বাইসাইকেলে ‘আল্লারদরগা বায়েজিদ অ্যাগ্রোফুড’ চালকল মিলে কাজে যাচ্ছিলেন। এ সময় আল্লারদরগা-সোনাইকুণ্ডি সড়কের হিসনা নদীর ব্রিজের ওপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বালুভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হানিফ নিহত হন।

খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক হলেও চালক পালিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102