ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ গেলো দুই কৃষকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ২৯ বার পঠিত

কুষ্টিয়ায় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন। শনিবার (১ জুলাই) দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জহুর আলী (৫০) ও ছলিম উদ্দিন (৩৭)। জহুর আলী ওই গ্রামের করিম সওদাগরের ছেলে এবং ছলিম উদ্দিন একই এলাকার মহির উদ্দিনের ছেলে।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাস জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। পরে কাজ রেখে বাজারের পাশের একটি টিনের চালার নিচে আশ্রয় নেন। এসময় বজ্রপাতে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তাপস কুমার সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার আগে তাদের মৃত্যু হয়। আহত রেজাউল বর্তমানে শঙ্কামুক্ত। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102