ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বাসের ধাক্কায় ছিটকে পড়ে এক বাইসাইকেলআরোহী নিহত হয়েছেন।

শনিবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের বরকতউল্লাহ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসীর নাম ইউনুস আলী প্রামাণিক (৬৮)। তিনি দুবরাজপুর গ্রামের মৃত চতুর আলী প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ইউনুস আলী বাইসাইকেলে জানিপুর বাজারে যাচ্ছিলেন। পথে খোকসা বাসস্ট্যান্ডের অদূরে বরকতউল্লাহ ফিলিং স্টেশনের সামনে থেকে রাজবাড়ীগামী লোকাল বাস নিশান ডিলাক্স ( ঢাকা মেট্রো -০২- ০৩০১) ওই বাইসাইকেলের পিছনে সজোরে থাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ইউনুস আলী সড়কের ওপর ছিটকে পড়েন।

ইউনুস আলীকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে খোকসা থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, লোকাল বাস বাইসাইকেলের পিছনে ধাক্কা দেয়ায় এ দুর্ঘটনা ঘটে। পালিয়ে যাবার কারণে ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102