ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়া জেলা স্কুলের শিক্ষিকাকে কুপিয়ে হ’ত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৩৪ বার পঠিত

কুষ্টিয়া জেলা স্কুলের সহকারী শিক্ষক (ইংরেজি) রোকশানা খানমকে (৫২) কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (০৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ কুষ্টিয়া শহরের হাউজিং ডি ব্লকের ২৮৫ বাসার দ্বিতীয় তলায় তার শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত রোকশানা খানম একা ওই বাসায় থাকতেন। তার স্বামী মোস্তাফিজুর রহমান যশোর চৌগাছা উপজেলা এলজিইডি অফিসের হিসাবরক্ষক হিসেবে কর্মরত থাকায় তিনি যশোর থাকতেন।

নিহত রোকসানার স্বামী মোস্তাফিজুর রহমান জানান, ১৯৯৭ সালে আমাদের বিয়ে হয়। তবে আমাদের কোনো সন্তান নেই। তারপরেও আমাদের পারিবারিকভাবে কোনো কলহ বা মনোমালিন্য ছিল না। রোকশানা চাকরি করতো তাই সে কুষ্টিয়ায় এবং আমি যশোর থাকতাম। গত রাতে তার সঙ্গে আমার কথা হয় যে, সকালে বিদ্যালয়ের কাজে যশোর শিক্ষা বোর্ডে যাবে। আমি সোমবার সকাল ৯টার দিকে ফোন দিলে সে ফোন রিসিভ করেনি। পরে ভাতিজা নওরোজ কবির নিশাত আমাকে ফোন দিয়ে বলে ফুপুর রুম ভেতর থেকে আটকানো এবং ডাকলে কোনো সাড়া দিচ্ছে না। তারপর তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখে রোকশানা বিছানার ওপরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

রোকশানার ওই বাসার ৬য় তলায় থাকেন রোকশানার ভাইয়ের পরিবারের লোকজন।

রোকশানার ভাতিজা নিশাত জানান, সকালে তার ফুফুর ফ্যাটে গিয়ে ডাক দিলে তিনি কোনো উত্তর দিচ্ছিলেন না। পরে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে রক্তাক্ত মরদেহ দেখতে পান। ঘরের মেঝেতেও রক্ত ছিল।

ঘটনাস্থল পরিদর্শন শেষে কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল জানান, সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড সেটা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য জেলা পুলিশের পাশাপাশি সাইবার ইউনিট শাখা, গোয়েন্দা পুলিশ, র‌্যাব, সিআইডি ও পিবিআই কাজ করছে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102