ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিয়ে বাড়িতে সংঘর্ষে কনের দাদি নিহত, আটক ১১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কনের গহনা নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে কনের দাদি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার কেদার ইউনিয়নের গোলেরহাট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বরসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের নূর জামাল ইসলামের মেয়ে জেসমিন আকতারের সঙ্গে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুণ্টিঘর এলাকার আলিফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রিপনের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বরপক্ষ কনের বাড়িতে আসার পর ভোজ শেষে কনের গহনা নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে কনে পক্ষের বেশ কয়েকজন আহত হন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় কনের দাদি তহুরন নেছাকে হাসপাতালে নেয়ার পথে মার যান। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে বরসহ ১১ জনকে আটক করে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আটকদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102