ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুড়িগ্রামে কবর খুঁড়তেই স্পষ্ট হয়ে উঠল ‘আরবি হরফের ছাপ’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সদ্য খনন করা কবরের দেওয়ালের গায়ে মাটিতে আরবি হরফের ন্যায় ছাপ দেখা যাওয়ার খবরে ওই কবর দেখতে উৎসুক জনতার ঢল নেমেছে।

বৃহস্পতিবার সকালে ওই উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছকুটি গ্রামে এ ঘটনা ঘটে। মানুষের ভিড় সামাল দিতে এবং শৃঙ্খলা বজায় রাখতে কবরের পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফুলবাড়ীর ইউএনও তৌহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে পানিমাছকুটি গ্রামের জব্বার মুন্সির ছেলে ইসরাঈল হোসেন ঢাকায় মারা যান। তার মরদেহ দাফনের উদ্দেশ্যে গ্রামের বাড়িতে কবর খনন করা হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে কবর খননের সময় স্থানীয় এক মাদরাসাছাত্র প্রথম কবরের গায়ে মাটিতে আরবি হরফের ছাপ দেখতে পায়। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক মানুষের ঢল নামে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন প্রশাসনের কর্মকর্তারা। শৃঙ্খলা রক্ষায় কবরের পাশে মোতায়েন করা হয় পুলিশ।

ইসরাঈল হোসেনের ভাতিজা আবু বকর সিদ্দিক বলেন, সকালে হঠাৎ কবরের মাটিতে আরবি হরফ দেখা যায়। খননকারীরা কবরের মাটি যত কাটতে থাকেন ততই লেখা স্পষ্ট হতে থাকে। কাটতে কাটতে কবরের আকার বড় হতে থাকলেও আরবি হরফের চিহ্ন আরো স্পষ্ট হচ্ছিল। পরে স্থানীয় আলেমরা এসে নিশ্চিত করেন যে- ছাপগুলো আরবি হরফের।

আলেমরা বলেছেন যে- কবরের গায়ের এক পাশে আরবি হরফে বিসমিল্লাহ , ইয়া্‌ শিন হরফের ছাপ এবং অপর পাশে মিম, হা, মিম হরফের ছাপ রয়েছে

 

তিনি আরো জানান, আলেমরা বলেছেন যে- কবরের গায়ের এক পাশে আরবি হরফে বিসমিল্লাহ , ইয়া্‌ শিন হরফের ছাপ এবং অপর পাশে মিম, হা, মিম হরফের ছাপ রয়েছে।

ফুলবাড়ীর ইউএনও তৌহিদুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে কবরে আরবি হরফের ছাপ ভেসে ওঠার খবর পেয়েছি। তবে সেগুলো আরবি হরফ কিনা তা আলেমরা ভালো বলতে পারবেন। ওই স্থানে উৎসুক জনতার ভিড় সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। দাফন শেষ না হওয়া পর্যন্ত সেখানে পুলিশ থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102