ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুড়িগ্রামে কালবৈশাখীর তাণ্ডব, ১ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

কুড়িগ্রামের ওপর দিয়ে শুক্রবার রাতে প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের তাণ্ডব বয়ে গেছে। এতে জেলার কয়েকটি উপজেলার সদ্য বেড়ে ওঠা ভুট্টা ও ইরি-বোরো ধান খেতসহ শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও উলিপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছের নিচে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে।

নিহত ব্যক্তির নাম মমির উদ্দিন (৪২)। তিনি পেশায় একজন জেলে। তিনি উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের শ্যামপুর কুমারপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

শুক্রবার রাতে ঝড়ের সময় বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি ইউক্যালিপ্টাস গাছ তার ওপর পড়লে তিনি গুরুতর আহত হয়ে মারা যান। এ ব্যাপারে উলিপুরের হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিএম আবুল হোসেন মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে, রাতের প্রচণ্ড কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে জেলার রৌমারী, রাজিবপুর, চিলমারী, উলিপুর ও সদর উপজেলাসহ বেশ কয়েকটি উপজেলায় সদ্য বেড়ে ওঠা ইরি ও বোরো ধান, ভূট্টা খেত, শাক-সবজি ও বেগুন খেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেলা কৃষি বিভাগ জানিয়েছে। সবচেয়ে কৃষিতে বেশি ক্ষতি হয়েছে রৌমারী ও রাজিবপুর উপজেলার কয়েকটি ইউনিয়নে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল ইসলাম জানান, কালবৈশাখী ঝড়ে ক্ষতির পরিমান নিরুপন করেছি। তার মধ্যে রৌমারীতে ভূট্টা খেত ৬ হেক্টর, ইরি ২৮জাতের ধান ৮০হেক্টর বাতাসে শুয়ে গেছে। তাছাড়া বিভিন্ন শাক-সবজি বিশেষ করে বেগুন খেত প্রায় ১১ হেক্টর জমির ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এদের অনেকটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102