ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুড়িগ্রামে তিন বনবিড়ালের ছানা উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২৬ বার পঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুরে ৩টি বনবিড়ালের ছানা উদ্ধার করেছে শ্রমিকরা। পরে শ্রমিক রফিকুলের বাড়িতে লোহার খাঁচায় বন্দী করে রাখা ওই ছানা তিনটিকে। সোমবার দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে ধান ক্ষেত থেকে এসব বনবিড়ালের ছানা উদ্ধারের ঘটনা ঘটে। উদ্ধারের পর থেকে শতশত উৎসুক মানুষের ভিড় তৈরি হয় ধানকাটা শ্রমিক রফিকুল ইসলামের বাড়িতে।

শ্রমিক রফিকুল ইাসলাম জানান, ২৬ জন দল বেঁধে কয়েকদিন ধরে ফুলবাড়ী এলাকার বিভিন্ন জনের ধান কাটছিলেন তারা। এরই মধ্যে সোমবার কাশিপুর ইউনিয়নে অনন্তপুর কাউয়া ডুবির দোলা এলাকায় ইদ্রিস হাজির ধান খেতে পাকা ধান কাটার সময় জমির আইলের ওপর ওই ছানা গুলোকে দেখতে পান। পরে কয়েকজনকে সাথে নিয়ে ছানা তিনটি উদ্ধার করে খাঁচায় আটকে রাখা হয়। এরপর সেগুলোকে অফিসার নিবে বলে আমরা ফরেস্টারকে খবর দেই। পরে সোমবার বিকেলে ওই বন কর্মকর্তার পরামর্শে অনন্তপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নানসহ স্থানীয়রা ছানাগুলোকে পার্শবর্তী জঙ্গলে অবমুক্ত করেন।

ফুলবাড়ী উপজেলা ফরেস্টার নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ রকম বিভিন্ন প্রজাতির ছানা উদ্ধার করে সেগুলো ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অবমুক্ত করা হলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102