ads
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুড়িগ্রামে দাদার শেষকৃত্যানুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দাদার শেষকৃত্যানুষ্ঠানে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় অসাবধানতাবশতঃ এ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় নাতি রামকৃষ্ণ ঝিনুকের (২১) মৃত্যু ঘটে। রবিবার দিনগত রাতে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত যুবক বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামের রঞ্জিত রায়ের ছেলে।

একই দিনে একই পরিবারে দুই মৃত্যুর ঘটনায় পরিবারে শোক নেমে এসেছে। পরে সোমবার ভোররাতে একই জায়গায় নাতিরও শেষকৃত্য সম্পন্ন হয়। এলাকাবাসীরা জানান, রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামে মৃত যুবক রামকৃষ্ণের দাদা হরেকান্ত রায়ের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা রবিবার বিকেল থেকে শুরু হয়ে রাতে শেষ হয়। শেষকৃত্যের আচার অনুষ্ঠান চলাকালীন রাত নেমে আসায় আয়োজন স্থল আলোকিত করার জন্য রামকৃষ্ণ ঝিনুক বৈদ্যুতিক বাল্ব লাগানোর কাজ করে।

এ সময় সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।রাজারহাট উপজেলায় দাদার শেষকৃত্যানুষ্ঠানে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় অসাবধানতাবশতঃ এ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় নাতি রামকৃষ্ণ ঝিনুকের (২১) মৃত্যু ঘটে। রবিবার দিনগত রাতে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত যুবক বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামের রঞ্জিত রায়ের ছেলে।

একই দিনে একই পরিবারে দুই মৃত্যুর ঘটনায় পরিবারে শোক নেমে এসেছে। পরে সোমবার ভোররাতে একই জায়গায় নাতিরও শেষকৃত্য সম্পন্ন হয়। এলাকাবাসীরা জানান, রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামে মৃত যুবক রামকৃষ্ণের দাদা হরেকান্ত রায়ের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা রবিবার বিকেল থেকে শুরু হয়ে রাতে শেষ হয়। শেষকৃত্যের আচার অনুষ্ঠান চলাকালীন রাত নেমে আসায় আয়োজন স্থল আলোকিত করার জন্য রামকৃষ্ণ ঝিনুক বৈদ্যুতিক বাল্ব লাগানোর কাজ করে।

এ সময় সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102