ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুড়িগ্রামে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

কুড়িগ্রামে পৃথক দুটি অভিযানে ভারত থেকে পাচার করে আনা ২ হাজার ৮৮৫ পিস ইয়াবা এবং ৪০ বোতল এস্কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে এক মাদক ব্যবসায়ীকে।

মঙ্গলবার (৬ এপ্রিল) ভোররাতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং রৌমারী থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে।

এর মধ্যে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামে ২ হাজার ৮৮৫ পিস ইয়াবা ফেলে পালিয়েছে সুমন মিয়া (৩৭) নামের এক মাদক ব্যবসায়ী। ফলে ইয়াবাগুলো উদ্ধার করলেও ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এনএসআইয়ের সহকারী পরিচালক মহসিনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র সুমন মিয়ার বাড়িতে পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় সুমন মিয়া পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে তার বসতঘর থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫টি কালো রঙের বায়ুরোধী প্যাকেটে ২ হাজার ৮৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, পলাতক সুমন মিয়াকে আসামি করে এসআই তৌহিদুর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে পৃথক অভিযানে ফুলবাড়ী উপজেলায় অন্তর্ভুক্ত সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার ছোট কামাত টঙ্কারমোড় থেকে শিমুলতলা বাজারের দিকে অটোরিকশায় যাওয়ার পথে ৪০ বোতল এস্কাপ সিরাপসহ হাফিজুল ইসলামকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। সে একই উপজেলার পূর্ব ধর্মপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র বলে জানা গেছে।

গ্রেফতারকৃত হাফিজুল ইসলামকে বুধবার (৭ এপ্রিল) আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায়।

তিনি আরও জানান, এ ঘটনায় এসআই প্রভাত চন্দ্র রায় বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। এ ছাড়া একটি মোবাইল ও মাদকদ্রব্য বহনকারী অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102