ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুড়িগ্রামে যুবককে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩২ বার পঠিত

কুড়িগ্রামের কচাকাটায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ জুন) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আলতাফ হোসেন ফিরোজ। তিনি কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের রাঙ্গালীর কুটি গ্রামের মৃত মল্লুক চানের ছেলে।

নিহতের পরিবারের লোকজন জানায়, ফিরোজ একই গ্রামের আবুল মোড়ে গালামালের ব্যবস্যা করেন। তিনি রাত ১২টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার পথে জোনব আলীর বাঁশ বাগানের কাছে আসলে কয়েকজন দুর্বৃত্ত তার গতি রোধ করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা তাকে সড়কের কিনারায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কচাকাটা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে রোববার (২৬ জুন) সকালে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায়। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, খুনের প্রকৃত ঘটনা উৎঘাটন ও দোষীদের আটকে পুলিশ কাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102