ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুড়িগ্রামে সাবেক ছাত্রলীগ নেতার হাত কর্তনের ঘটনায় গ্রেপ্তার-৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মিন্টুর হাতের কবজি কর্তনের ঘটনার ২৭দিন পর প্রধান আসামী মেহেদী হাসান বাঁধনসহ ৪জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম পুলিশ লাইন কনফারেন্স কক্ষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা এই তথ্য প্রদান করেন।

এসময় গ্রেপ্তারকৃত হলেন,কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের মুকুল বকসী পুত্র প্রধান আসামী মেহেদী হাসান বাঁধন, একই ইউনিয়নের তালুক কালোয়া গ্রামের নজরুল ইসলামের পুত্র রশিদ মিয়াকে ঢাকার দক্ষিণ খান এলাকা থেকে এবং কাঁঠালবাড়ী ইউনিয়নের আধগ্রাম খোলারপাড় গ্রামের আব্দুল জলিলের পুত্র মাজহারুল ইসলাম মনোয়ার এবং কুড়িগ্রাম পৌর এলাকার কৃঞ্চপুর বকসীপাড়ার আব্দুল আজিজ দুলালের পুত্র আল আমিন আহম্মেদ শুভকে তাদের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে পুলিশ। আল আমিন আহম্মেদ শুভ বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করায় তাকে জেল হাজতে ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, আসামীরা ৭/৮বার জায়গা পরিবর্তন করে নিজেদেরকে আত্মগোপন করছিল। বুধবার রাতে এএসপি উৎপল কুমার রায় ও তদন্তকারী অফিসার পবিত্র সরকার তাদেরকে গ্রেফতার করে কুড়িগ্রামে নিয়ে আসে। বাকী আসামীদের গ্রেপ্তারে জোড় প্রচেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ১৬ মার্চ সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান মিন্টুকে রাজারহাট উপজেলার ছিনাই এলাকায় আসামীরা পথরোধ করে তার ডান হাতের কব্জী বিচ্ছিন্ন করে ফেলে এবং বামহাত ও দুই পা কুপিয়ে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। এ ব্যাপারে ওই দিনেই মিন্টুর পিতা আলতাফ হোসেন আসামী বাঁধনসহ ১১জনের নাম উল্লেখসহ ৪/৫জনকে অজ্ঞাত করে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102