ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুড়িগ্রামে ৩৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৫ বার পঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ সায়েম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) ভোরে উপজেলার ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের নাওডাঙ্গা পুলেরপাড় বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরের দিকে সায়েমের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

আটক সিয়াম ওই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী গ্রামের হারুণ অর-রশিদের ছেলে।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে ওই বাজার এলাকায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমানের নেতৃত্বে উপজেলার বালারহাট এলাকা থেকে আসা একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেলের গতি রোধ করা হয়। এ সময় তল্লাশি করে কাভার্ডভ্যানটি থেকে ৩৩ কেজি গাঁজা জব্দসহ সিয়ামকে গ্রেফতার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। তবে গতি রোধের সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102