ads
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুড়িগ্রামে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

কুড়িগ্রামে চলমান মাদক বিরোধী অভিযানে রৌমারী ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে সাড়ে ৮ কেজি গাঁজা এবং ৪৭৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিজিবি গত ২৪ ঘণ্টায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদক দ্রব্যগুলো উদ্ধার করে।

রৌমারী থানার ডিউটি অফিসার এসআই মো. রফিকুল ইসলাম আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লিটন মিয়াকে (৩৫) তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে রৌমারী উপজেলার সুখেরবাতি গ্রামের আব্দুল জলিলের পুত্র।

কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিদর্শক আব্দুর রহমান জানান, ফুলবাড়ী উপজেলার যতীন্দ্র নারায়ণ এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ এনামুল হক স্বপন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে একই উপজেলার উত্তর কবির মামুদ গ্রামের ছমির উদ্দিনের পুত্র। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে বিজিবি সাড়ে ৫ কেজি গাঁজা এবং ৭৮ পিচ ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে শিমুলবাড়ী ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিক্সার সিটের নিচে লুকিয়ে নিয়ে যাওয়ার সময় সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধারসহ আমির হামজা (২৪) ও আব্দুল হালিম বাবু (২২) নামের দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। তারা গোড়কমণ্ডল গ্রামের আজিজুল হকের পুত্র।

এছাড়া, একই উপজেলার বানিয়াটারী গ্রামের মুনছার আলীর পুত্র জাহাঙ্গীর আলমকে (৩৬) ৭৮ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে বিজিবি।

গ্রেফতারকৃতদের থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শিমুলবাড়ী কোম্পানি সদর দপ্তরের কমান্ডার মাইদুল ইসলাম।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102