ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ’র হাতে গরু ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তে জহুরুল ইসলাম (৫০) নামে এক গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গেলে তাকে আটক করে বিএসএফ।

ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার দিঘলটারী ক্যাম্পের ১২৯ বিএসএফ সদস্যরা তাকে আটক করে। আটক জহুরুল ইসলাম উপজেলার ফুলকুমার ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের মৃত নুরুল ইসলাম মেম্বারের ছেলে।

বিজিবি ও এলাকাবাসীরা জানায়, রবিবার দিবাগত রাতে ভূরুঙ্গামারী উপজেলার ওই সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫/৯ এস এর নিকট দিয়ে জহুরুল ইসলামসহ কয়েকজনের একটি গরু চোরাকারবারীর দল ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। দিঘলটারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে তাদেরকে ধাওয়া করে।এসময় অন্যরা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করলেও গরু ব্যবসায়ী জহুরুল ইসলাম (৫০) কে আটক করে বিএসএফ। পরে তাকে ভারতের অভ্যন্তরে বিএসএফ নিয়ে যায়।
এ ব্যাপারে কুড়িগ্রাম ২২-বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন আটকের কথা স্বীকার করে বলেন, আটক জহুরুলকে ফেরত আনতে বিএসএফ’র সাথে যোগাযোগ করা হচ্ছে। তবে দুদেশের কমান্ডার পর্যায়ে বৈঠকের মধ্য দিয়ে তাকে ফেরত নেয়ার জন্য জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102