ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কৃষককে কুপিয়ে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৩৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাইদুল ইসলাম (৩৩) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে ওই কৃষকের গামছা দিয়েই আম গাছের ডালে মরদেহটি ঝুলিয়ে রেখে যায় তারা।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে চৈতন্যপুর বিল এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে।

নিহত জাইদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউপির চৈতণ্যপুর গ্রামের মৃত মোজাফফর আলীর ছেলে।

নিহতের ভাতিজা কামরুজ্জামান অভিযোগ করে বলেন, ভোর ৪টার দিকে ধানে পানি দেওয়ার জন্য বাড়ি হতে বের হন চাচা জাইদুল ইসলাম। বেলা ১১টার দিকে লোকজন রক্তাক্ত মরদেহ গাছে ঝুলতে দেখে পরিবারকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিজ গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো মরদেহ ঝুলছে গাছে। এ সময় মাথার পেছনে ধারাল অস্ত্রের আঘাতে চিহ্ন পাওয়া গেছে। গোটা শরীর রক্তে ভেজা ছিল।

তিনি অভিযোগ করে বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কুপিয়ে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ভিকটিমের মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে হত্যার ধরন নিশ্চিত হওয়া যাবে। এ ছাড়া নমুনা সংগ্রহ করেছে সিআইডির একটি দল। থানায় হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102