ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কৃষকের ছদ্মবেশে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার করলো পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩৬ বার পঠিত
কৃষকের ছদ্মবেশে আসামি গ্রেফতার করলো পুলিশ

কুমিল্লার মুরাদনগরে কৃষকের ছদ্মবেশ ধারন করে ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে মুরাদনগর থানার এসআই সফিকুল ইসলাম। দীর্ঘদিন পলাতক থেকেও শেষ রক্ষা হয়নি তাদের। সোমবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মুরাদনগর উপজেলার মুগসাইর গ্রামের আরিফ (২৫) ও তার পিতা শাহজালাল (৫১)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, ২০২০ সালের একটি ধর্ষণের মামলার প্রধান আসামি আরিফ। সে তার নিজ গ্রামের একটি মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সেই ধর্ষণের ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে গর্ভপাত করে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলেও আরিফ ও তার বাবা শাহজালাল এতোদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ কৃষকের ছদ্মবেশ ধারণ করে জমিতে ধান কাটতে যায়। সেখান থেকে কৌশলে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102