ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কৃষি কাজে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ, আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

মাগুরার জাগলায় স্বামীকে বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে যশোরের র‌্যাব-৬। মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকরা হলেন- মাগুরা সদর উপজেলার ছোনপুর গ্রামের আশরাফ হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম ও একই উপজেলার চাপড়া গ্রামের গোলাম রসুল মোল্যার ছেলে মো. আসাদ মোল্যা।

যশোর র‌্যাব-৬ এর পক্ষ থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্দেহভাজন দুই আসামিকে সোমবার রাতে মাগুরা সদর উপজেলার বাটিকাবাড়ি বাজার থেকে আটক করা হয়। পরে ভুক্তভোগী নারী তাদেরকে চিহ্নিত করেছে বলে জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার সন্ধ্যায় তাদের মাগুরা সদর থানায় হস্তাস্তর করা হয়।

এদিকে মাগুরা সদর থানা পুলিশ সূত্র জানিয়েছে, ধর্ষণের ওই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে পুলিশের হাতে হস্তাস্তর করেছে র‌্যাব। তাদের সন্দেহভাজন হিসেবে আটক রাখা হয়েছে। ভুক্তভোগীরা চিহ্নিত করলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

প্রসঙ্গত, ওই গৃহবধূ ও তার স্বামী কৃষি শ্রমিকের কাজ করতে ২০ দিন আগে ঝিনাইদহ থেকে মাগুরা সদর উপজেলার জাগলায় আসেন। নিজেদের থাকার জায়গা না থাকায় জাগলা গ্রামের মাঠে অস্থায়ী খুপড়ি ঘর বানিয়ে থাকছিলেন।

শনিবার রাতে পাঁচজন অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে স্বামীকে একটি গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ করে। এ সময় তাদের সঙ্গে থাকা পাঁচ হাজার টাকাও ছিনিয়ে নেয়া হয়। স্থানীয় না হওয়ায় তারা কারো পরিচয় জানতে পারেনি। এ কারণে রোববার অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মাগুরা সদর থানায় ধর্ষণ মামলা করেন ওই গৃহবধূ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102