ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কৃষ্ণাদের চুরি হওয়া টাকা না পাওয়া গেলে দেবে বাফুফে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩ বার পঠিত

সাফের ট্রফি নিয়ে বুধবার নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাঁদেরকে বরণ করতে ছিল ব্যাপক আয়োজন। তবে এই আনন্দের মাঝেও ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ফাইনালে জোড়া গোল করা কৃষ্ণা রানি সরকারের ব্যাগ থেকে টাকা চুরি হয়েছে।

চুরি হওয়া সেই টাকা না পাওয়া গেলে বাফুফের পক্ষ থেকে সেই টাকা দেওয়া হবে কৃষ্ণাদের।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য মাহফুজা খানম কিরণ আজ বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। কিরণ জানান, লাগেজে কৃষ্ণা রানীর ৯০০ ও সামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলার ছিল। এ সময় তিনি বলেন, ‘ওরা বাচ্ছা মেয়ে। এটা ওদের কাছে অনেক বেশি টাকা। এই টাকাটা যদি না পাওয়া যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অবশ্যই আমরা উদ্যেগ নিব এটা ওদেরকে দেওয়ার জন্য। ’

এর আগে একটি বেসরকারি টেলিভিশনকে কৃষ্ণা জানিয়েছিলেন, ‘যেহেতু দেশে আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন ছিল। তাই আমরা আমাদের হ্যান্ডব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম। পরে যখন লাগেজ খুলি তখন দেখি ভেতরের ছোট ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভেতরে আমার ৯০০ ডলার, শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলারসহ আরো অনেকের কিছু ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই লাখ টাকার মতো। সেগুলোর কিছুই নেই ব্যাগের ভেতর। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102