ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কেএনএফের ছোড়া গুলিতে সেনা সদস্য আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ বার পঠিত

বান্দরবানের রুমায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ছোড়া গুলিতে শাকিল নামে এক সেনা সদস্য আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (৩০ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলার পাইন্দু এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাকিল সেনাবাহিনীর ল্যান্স করপোরাল বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বান্দরবানের রুমা-থানচি ও রোয়াংছড়িতে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী। অভিযানের অংশ হিসেবে সোমবারও রুমার পাইন্দু এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা গুলি ছুড়লে ল্যান্স করপোরাল শাকিল পায়ে গুলিবিদ্ধ হন।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাইন্দু এলাকায় কেএনএফের ছোড়া গুলিতে শাকিল নামে এক সেনা সদস্য আহতের খবর শুনেছি। বিস্তারিত পরে জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102