ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কেকের মৃত্যু ঘিরে রহস্য, মামলা দায়ের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩২ বার পঠিত

বলিউডের জনপ্রিয় গায়ক কেকের (কৃষ্ণকুমার কুন্নাথ) মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। তার মৃত্যু অস্বাভাবিক বলে মনে করছেন কলকাতার নজরুল মঞ্চে কেকের শেষ কনসার্টে তার সঙ্গে যাওয়া সঙ্গীরা। তাই মামলা দায়ের করেছেন তারা।

বুধবার সকালে কলকাতার নিউ মার্কেট থানায় কেকের অস্বাভাবিক মৃত্যুর মামলাটি করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার।

কেকের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ। এ ছাড়া কলকাতার যে পাঁচতারকা হোটেলে ছিলেন তিনি, সেই হোটেলের ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এরই মধ্যে তদন্তে নেমেছে নিউমার্কেট পুলিশ। হোটেলের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে পরীক্ষা করা হচ্ছে সিসিটিভি ফুটেজও। বুধবার সকালেই এই তারকার ময়নাতদন্তও শুরু হওয়ার কথা।

পর পর দুদিন কলকাতায় অনুষ্ঠান করেন কেকে। মঙ্গলবার সন্ধ্যায় নজরুল মঞ্চে বেশ কয়েকটি গান গাওয়ার পরই অসুস্থ বোধ করেন গায়ক। ফলে অনুষ্ঠানের সময় স্পট লাইট বন্ধ করতে বলেছিলেন তিনি। অনুষ্ঠান-বিরতিতে ব্যাক স্টেজে বিশ্রামও নেন। সেখান থেকে ফিরে যান হোটেলে। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা আর হয়নি। রাত সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তবে তার দেহের কপাল ও ঠোঁটে নাকি আঘাতের চিহ্ন রয়েছে, যা নিয়ে রহস্য তৈরি হয়েছে। ‘দিল ইবাদত’, ‘আঁখো মে তেরি’, ‘জারা সা’, তু যো মিলার মতো অসংখ্য জনপ্রিয় সব উপহার দিয়েছেন কেকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102