ads
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের নির্বাচিতদের শপথ গ্রহন ও সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ১০৫ বার পঠিত
নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহন

ময়মনসিংহ বিভাগে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সংগঠন ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) এর নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) ময়মনসিংহের কেন্দীয় কার্যালয়ে এই শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি জুয়েল আরেং এমপি, সাধারণ সম্পাদক জন সাংমা, কোষাধ্যক্ষ লুইস সুপ্রভাত জেংচাম এবং আইন ও আন্তর্জাতিক বিষয়ক সেক্রেটারী পদে লুইস নেংমিনজা শপথ গ্রহন করেন। পরে নব নির্বাচিত সদস্যদের জাঁকজমকপূর্ণ এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার ভদ্র ম্রং এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আশোতোষ রিছিল, সুদীর চিসিম, আলবার্ট মানকিন, অরণ্য ই চিরান ও অন্যান্য সুধীজন।

উল্লেখ্য, তিন বছর মেয়াদি ২৯ সদস্য বিশিষ্ট ওই কমিটির ভোটগ্রহন অনুষ্ঠিত হয় গত ১১ডিসেম্বর। এই কেন্দ্রীয় কমিটিতে ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ১১টি জেলার ৪৬টি উপজেলা শাখা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102