ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার: প্রথম দিনই ৪ হাজার কোটি টাকা নিলো পাঁচ ইসলামী ব্যাংক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত

তারল্য সংকটে পড়ায় দেশের শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলোকে তারল্য সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকট কাটাতে ১৪ দিন মেয়াদে এ সুবিধা পাবে ইসলামি ধারার এসব ব্যাংক। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের এ সুবিধা দেওয়ার প্রথম দিনই গতকাল মঙ্গলবার পাঁচটি ইসলামী ধারার ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা ধার নিয়েছে।

সুকুকের বিপরীতে দেওয়া এ টাকা বুধবার (৭ ডিসেম্বর) ব্যাংকগুলোর হিসাবে যুক্ত হবে। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত সোমবার (৫ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় ব্যাংক। সেখানে বলা হয়েছিল, ইসলামিক আর্থিক ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এ তারল্য সুবিধা দেওয়া হবে। শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলো সপ্তাহের প্রতি কার্যদিবসে নিয়মিতভাবে এ সুবিধা নিতে একটি ফর্মে আবেদন করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বলেন, ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটির মাধ্যমে পাঁচটি ইসলামী ব্যাংককে চার হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার ব্যাংকগুলোর হিসাবে এসব টাকা যুক্ত হবে। সুকুকের বিপরীতে প্রথম দিনে এ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রয়োজন মতো টাকা নিতে পারবে ইসলামি ধারার অন্য ব্যাংকগুলোও।

কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অর্থ ধার নেওয়া পাঁচ ব্যাংকের মধ্যে রয়েছে- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।

তবে প্রথম দিনে সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে। সাম্প্রতিকে অস্থিরতায় বেসরকারি খাতের সবচেয়ে বড় এ ব্যাংকটির আমানত প্রতিদিন কমছে। গত সোমবার ব্যাংকটির আমানত কমে দাঁড়িয়েছিল ১ লাখ ৪৬ হাজার ৯৬৪ কোটি টাকায়। গত ৩১ অক্টোবর ব্যাংকটির আমানত ছিল ১ লাখ ৫৩ হাজার ২৭২ কোটি টাকা।

#জাগোনিউজ২৪.কম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102