ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘কেন আমার মেয়েকে এভাবে মারা হল’, আনুশকার মায়ের আর্তনাদ’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত

রাজধানীর কলাবাগানে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) গ্রুপ স্টাডির কথা বলে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই শিক্ষার্থী মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলে শিক্ষার্থী। এ ঘটনায় মূল অভিযুক্তসহ চার কিশোরকে আটক করে পুলিশ। এদিকে মেয়ের হত্যার বিচার চেয়েছেন আনুশকার মা।

পুলিশের ধারণা, মৃত্যুর আগে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। তার শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। ধর্ষণের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে তার।
স্বজনদের দাবি, আনুশকাকে বাসায় ডেকে ধর্ষণ করে হত্যা করেছে দীহান ও তার সহযোগীরা। হত্যার বিচার দাবি করেন তারা।

কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন) ঠাকুর দাশ জানান, দীহানের সঙ্গে আনুশকার প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দীহানের সঙ্গে দেখা করার জন্য কলাবাগানে আসে মেয়েটি। দীহান তাকে ডলফিন গলির বাসায় নিয়ে যান। সে সময় দীহানের বাসায় তার পরিবারের কেউ ছিল না। রক্তাক্ত অবস্থায় দুপুরে শিক্ষার্থীকে দীহান ও তার বন্ধুরা আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেল সোয়া ৩টায় হাসপাতাল থেকে লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ।
নির্যাতিতার মা বলেন, আমার মেয়েকে নির্মমভাবে মারা হয়েছে। ওর রক্তক্ষরণ হয়েছে। ওর হাতে দাগ আছে। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। কেন আমার মেয়েকে বাসা থেকে ডেকে নিয়ে এভাবে মারা হল।
তিনি আরো বলেন, আমার মেয়ের বান্ধবীর ভাই আমাকে বলেছে ওই ছেলেকে তারা চেনে। ওই বখাটে পুলিশকে মিথ্যা তথ্য দিয়েছে। তার মেয়ের সঙ্গে কারও সম্পর্ক নেই। মেয়েকে কৌশলে বাসায় নিয়ে ওই বখাটেসহ চারজন মিলে ধর্ষণ করেছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পরেই প্রকৃত ঘটনা বোঝা যাবে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102