ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কেন বারবার আত্মহত্যা করতে চেয়েছিলেন পুনম পাণ্ডে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৪২ বার পঠিত

বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে খোলামেলা পোশাক ও চরিত্রে অভিনয়ের জন্য বেশ পরিচিত। সম্প্রতি ব্যক্তিজীবনের বিভিন্ন কষ্টের কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

তবে এবার সাবেক স্বামীর বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে স্যামের নির্যাতনের শিকার হয়ে অনেকবার আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।

স্যামের সঙ্গে চার বছরের সম্পর্ক ছিল অভিনেত্রীর। সাবেক স্বামীর অত্যাচারের বিবরণ দিতে গিয়ে বলেন, সেই চারটি বছর আমি ঘুমাতে পারিনি। কিছু খেতে পারিনি। আমাকে মারধর করা হতো। ঘরে বন্ধ করে রাখা হতো। আমার ফোন ভেঙে যাওয়ায় কাউকে ফোনও করতে পারতাম না। তখন নিজের কাছে মনে হতো নিজেকে মেরে ফেলি।

স্যামের অত্যাচারে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে জানিয়ে অভিনেত্রী বলেন, আমি একাধিকবার নিজেকে মেরে ফেলার চেষ্টা করেছি। আমাকে কুকুরের মতো মারধর করা হতো। তখন নিজেকে খুবই দুর্বল মনে হতো।

২০২০ সালের জুলাই মাসে স্যাম-পুনম বাগদান সারেন। একই বছর সেপ্টেম্বরে তাদের চার হাত এক হয়। সে মাসেই গোয়ায় মধুচন্দ্রিমায় পুনম তার স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন। তারপরই স্যামকে গ্রেপ্তার করে পুলিশ। গত নভেম্বরেও পুনমকে নির্যাতনের কারণে কারাভোগ করেছেন স্যাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102